সোনারপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত দুটি ঘর; আতঙ্ক এলাকায়
বারুইপুর, ২৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাঁটুইপাড়া ওয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দা কানাইলাল ঘোষের বাড়িতে হঠাৎই আগুন লাগে। এই বিধ্বংস
সোনারপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত দুটি ঘর; আতঙ্ক এলাকায়


বারুইপুর, ২৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাঁটুইপাড়া ওয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দা কানাইলাল ঘোষের বাড়িতে হঠাৎই আগুন লাগে। এই বিধ্বংসী আগুনে টিনের চাল এবং বেড়া দিয়ে তৈরি দুটি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা ও লেলিহান শিখা বহুগুণ বেড়ে যায় এবং গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়েই প্রতিবেশীরা ছুটে আসেন এবং বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান। তবে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক চেষ্টায় তা আয়ত্তে আনা সম্ভব হয়নি। আগুনে ওই পরিবারের ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর জখম হওয়ার খবর মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande