কাটোয়া স্টেশনে আগুন, দ্রুত পদক্ষেপে বড় বিপত্তি এড়াল রেলকর্মীরা
কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : কাটোয়া স্টেশনে বৃহস্পতিবার রাতের ঘটনা। ফাঁকা ইএমইউ লোকালের (ভেন্ডর) মাল কামরায় আগুন লাগলেও দ্রুত পদক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন রেলকর্মীরা। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি, ট্রেন চলাচলেও কোনও বিঘ্ন ঘটেনি
কাটোয়া স্টেশনে আগুন, দ্রুত পদক্ষেপে বড় বিপত্তি এড়াল রেলকর্মীরা


কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : কাটোয়া স্টেশনে বৃহস্পতিবার রাতের ঘটনা। ফাঁকা ইএমইউ লোকালের (ভেন্ডর) মাল কামরায় আগুন লাগলেও দ্রুত পদক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন রেলকর্মীরা। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি, ট্রেন চলাচলেও কোনও বিঘ্ন ঘটেনি।এদিকে, শুক্রবার পূর্ব রেল সূত্রে খবর, রাত ৯টা ৪৪ মিনিটে ৩৫০২১ বর্ধমান-কাটোয়া লোকাল ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা নেমে যাওয়ার পর রাত ১০টা ৫ মিনিট নাগাদ কামরার একটি আসনের নীচে আগুন দেখতে পান রেলকর্মীরা। আরপিএফ ও রক্ষণাবেক্ষণ কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নেভান। তাপে একটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগের ইঙ্গিত মেলেনি। জ্বলন্ত বিড়ি বা সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুন লাগার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরপিএফ ৪৪১/২০২৬ নম্বরে মামলা দায়ের করেছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি রেল কর্তৃপক্ষের। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande