সনাতনী লোকমেলায় নজর কাড়ল নতুন প্রজন্ম, বাউল গান ও লোকসংস্কৃতির মেলবন্ধন
কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : জেন - জ়ি প্রজন্মের অংশগ্রহণ, বাউল গান এবং বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির নানা পরিবেশনায় জমে উঠল সনাতনী লোকমেলা - ২০২৬। উল্লেখ্য, শুক্রবার মহিমা ট্রাস্ট ও চিরাগ গ্রুপ অফ কোম্পানিজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ
সনাতনী লোকমেলার সূচনা পর্বেই প্রদীপ্ত মহারাজ


কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : জেন - জ়ি প্রজন্মের অংশগ্রহণ, বাউল গান এবং বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির নানা পরিবেশনায় জমে উঠল সনাতনী লোকমেলা - ২০২৬। উল্লেখ্য, শুক্রবার মহিমা ট্রাস্ট ও চিরাগ গ্রুপ অফ কোম্পানিজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সম্মিলিত হনুমান চালিশা পাঠ ছিল অন্যতম আকর্ষণ। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন এলাকায় তথা কিশোর ভারতী স্টেডিয়ামে এদিন বাংলার সংস্কৃতি, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে জেন-জ়ি-র বিশেষ উপস্থাপনায় উঠে আসে কর্মসংস্থান, উদ্যোগপতি হওয়ার স্বপ্ন, উদ্ভাবন এবং সামাজিক দায়িত্ববোধের মতো বিষয়। প্রসঙ্গতঃ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। এছাড়াও স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতেই এর সূচনা হয়েছে। মূলতঃ বাউল গান, কীর্তন, লোকসঙ্গীত ও নৃত্যের পাশাপাশি লোকশিল্পী এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়েছে। বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি ও সঙ্গীত ঐতিহ্যকে তুলে ধরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande