পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা
দুর্গাপুর,৩ নভেম্বর (হি.স.) : প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নামুপাড়া এলাকায়। আক্রান্ত পরিবারের সদস্য তথা প্রাক্তন তৃণমূল
পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা


দুর্গাপুর,৩ নভেম্বর (হি.স.) : প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নামুপাড়া এলাকায়।

আক্রান্ত পরিবারের সদস্য তথা প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি যমুনা ধীবরের অভিযোগ, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ২০-২৫ জনের একটি দল লাঠি, সোটা ও শাবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। হামলার নেপথ্যে সদ্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়া কর্মী জড়িত বলে অভিযোগ।

যমুনা ধীবরের অভিযোগ, যাঁরা একসময় অন্য রাজনৈতিক শিবিরে ছিলেন, তাঁরাই এখন গেরুয়া পোশাক পরে নিজেদের স্বার্থে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তবে এই ঘটনায় সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করতে চাননি তিনি। তাঁর দাবি, দলীয় নেতৃত্ব এই ধরণের কোনও নির্দেশ দেয়নি, বরং কিছু দুষ্কৃতী এলাকায় অশান্তি ছড়াচ্ছে।

অন্যদিকে, বিজোপির পাণ্ডবেশ্বর মণ্ডল-১-এর সভাপতি সবিতা বাগদি জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনার কোনও খবর পৌঁছায়নি। তবে পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনও রকম অন্যায় বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande