লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে হাফলংয়ে বিজেপির পদযাত্রা এসআইআর নিয়ে কংগ্রেসের ভোট চুরির অভিযোগ ভিত্তিহীন, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: ধৃতি থাওসেন
হাফলং (অসম), ৩ নভেম্বর (হি স): ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ডিমা হাসাও জেলা বিজেপির উদ্যোগে হাফলংয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। এ দিন হাফলংয়ের অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরি
Photo


হাফলং (অসম), ৩ নভেম্বর (হি স): ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ডিমা হাসাও জেলা বিজেপির উদ্যোগে হাফলংয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। এ দিন হাফলংয়ের অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাফলং স্বশাসিত পরিষদের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রায় জেলা বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

পদযাত্রার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা এবং রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়।

এ প্রসঙ্গে ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন বলেন, ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখেই জেলা বিজেপির পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। তাঁর বক্তব্য, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এসআইআর-কে কেন্দ্র করে কংগ্রেসের তোলা ভোট চুরির অভিযোগেরও তীব্র সমালোচনা করেন ধৃতি থাওসেন। তিনি অভিযোগ করেন, এসআইআরের নামে কংগ্রেস যে ভোট চুরির অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ধরনের অভিযোগ তুলে কংগ্রেস দেশে বিভ্রান্তি ও অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

ধৃতি থাওসেনের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। অথচ কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ তুলে সেই ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং অরাজকতার বিরুদ্ধে বিজেপি কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হাফলং শহর পরিক্রমার মধ্য দিয়ে আয়োজিত এই পদযাত্রার শেষে বিজেপি নেতৃত্ব গণতন্ত্র রক্ষার বার্তা তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande