কাদা ছিটকে লাগাকে ঘিরে ধুন্ধমার, দুর্গাপুরে সরকারি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
দুর্গাপুর, ৩ নভেম্বর (হি.স.) : রাস্তার গর্তে জমে থাকা জল গাড়ির চাকার ধাক্কায় ছিটকে গায়ে লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। পাওয়ার গ্রিডে কর্মরত এক সরকারি মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ইউটিউবার ও তার সঙ্গীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্
কাদা ছিটকে লাগাকে ঘিরে ধুন্ধমার, দুর্গাপুরে সরকারি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ


দুর্গাপুর, ৩ নভেম্বর (হি.স.) : রাস্তার গর্তে জমে থাকা জল গাড়ির চাকার ধাক্কায় ছিটকে গায়ে লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। পাওয়ার গ্রিডে কর্মরত এক সরকারি মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ইউটিউবার ও তার সঙ্গীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। ঘটনায় সংশ্লিষ্ট ইউটিউবারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার কোম্পানির গাড়িতে করে দুর্গাপুরের পারুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পাওয়ার গ্রিডের কর্মী পূর্ণব্রত বেহেরা। পথচলতি রাস্তার একটি গর্তে জমে থাকা কাদা-জল গাড়ির চাকার ধাক্কায় ছিটকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকের আরোহীদের গায়ে লাগে। এর পরই ক্ষিপ্ত হয়ে মোটরবাইক আরোহী ইউটিউবার ও তাঁর সঙ্গী সরকারি গাড়ি দাঁড় করায় এবং চালক ও আরোহীর সঙ্গে বচসা শুরু করে। অভিযোগ বচসা চলাকালীন মোটরবাইক আরোহী যুবক হেলমেট খুলে গাড়ির চালকের মুখে থুতু ছিটিয়ে দেন। অভিযোগ, ওই সরকারি কর্মী ইউটিউবার মহিলাকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। তখনই নিজেকে বাঁচাতে ওই মহিলা ও তার সঙ্গী। তখনই মহিলা আচমকাই রাস্তার পাশ থেকে একটি ভারী পাথর তুলে ওই পাওয়ার গ্রিড কর্মীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

পাথরের আঘাতে রক্তাক্ত হন পূর্ণব্রতবাবু। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিউ টাউনশিপ থানাযর পুলিশ অভিযুক্ত ইউটিউবারকে আটক করে। পুরো ঘটনা খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande