জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক খানাকুলে, উপস্থিত বিধায়ক সুশান্ত ঘোষ
হুগলি,০৪নভেম্বর (হি.স) আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল খানাকুলে। বুধবার খানাকুল বিধানসভার অন্তর্গত বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের নিয়ে এই প্রস্তুতি বৈঠক করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ
জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক খানাকুলে, উপস্থিত বিধায়ক সুশান্ত ঘোষ


হুগলি,০৪নভেম্বর (হি.স) আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল খানাকুলে। বুধবার খানাকুল বিধানসভার অন্তর্গত বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের নিয়ে এই প্রস্তুতি বৈঠক করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুল-২ নম্বর ব্লকের বিডিও, থানার ওসি সমীর মুখার্জি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিনিধিরা।

বৈঠকে আসন্ন জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি পুজো কমিটিগুলির বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।

বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনের সমন্বয় বজায় রেখে উৎসব পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। যাতে খানাকুল বিধানসভা এলাকার প্রতিটি জগদ্ধাত্রী পুজো সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি বৈঠক বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande