
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : সকাল থেকেই আকাশে মেঘ। আবহাওয়া খারাপ। যে কোনও সময় নামতে পারে বৃষ্টি। তড়িঘড়ি উইকেট ঢেকে দিতে হয়েছে। বুধবার এর পরিপ্রেক্ষিতেই রঞ্জি ট্রফিতে ইডেন গার্ডেন্সে খেলা চালু করতে দেরি হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি'র পক্ষে তৃতীয় দিনেই সবিস্তারে জানানো হয়েছে । এদিকে বাংলার প্রথম ইনিংসে - ১৪৩' রানের জবাবে মহারাষ্ট্রের দলগত স্কোর তথা প্রথম ইনিংসে সংগ্রহ - ২১৮ রান। উল্লেখ্য, ২০৯ রান হাতে নিয়ে এদিন খেলার ময়দানে মহারাষ্ট্র এবং মাত্র ৯ রান যোগ করে। এর সুবাদেই ৭৫ রানে এগিয়ে থাকে সফরকারী দলটি। তারপর বাংলা দলের দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ৪' উইকেট হারিয়ে সংগ্রহ - ৭৬ রান। এক রানে বাংলা এগিয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত