সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফির এলিটের খেলায় বাংলাররজ
কল্যাণী, ৪ নভেম্বর (হি. স.) : বাংলার মুখে ফের জয়ের হাসি। বুধবার এই জয়ের স্থপতি তথা কারিগর - মহিলা ক্রিকেট খেলোয়াড়রা। এদিন ১৫৭ রানের লক্ষ্যে জয় তুলে আনতে ও রান তাড়া করতে নেমেই শুরু থেকে বেশ চাপে পড়ে যায় চণ্ডীগড়। অন্যদিকে, সমানতালে ব্যাটে-বলে দ
সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফির এলিটের খেলা


কল্যাণী, ৪ নভেম্বর (হি. স.) : বাংলার মুখে ফের জয়ের হাসি। বুধবার এই জয়ের স্থপতি তথা কারিগর - মহিলা ক্রিকেট খেলোয়াড়রা। এদিন ১৫৭ রানের লক্ষ্যে জয় তুলে আনতে ও রান তাড়া করতে নেমেই শুরু থেকে বেশ চাপে পড়ে যায় চণ্ডীগড়। অন্যদিকে, সমানতালে ব্যাটে-বলে দাপট দেখিয়ে সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ট্রফি এলিটে ৭২ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলার মেয়েরা। ব্যাট হাতে বাংলার জয়ের ভিত গড়ে দেন রিচা ঘোষ। তাঁর ঝকঝকে ৫২ রানের ইনিংস দলের স্কোরকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তাঁকে যোগ্য সঙ্গত করে সুজাতা দে (২৭), তনুশ্রী সরকার (২৭) এবং রূপাল তিওয়ারি। মাত্র ৯ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলার রানের গতি বাড়িয়ে দেন রূপাল।

যদিও এরপর বল হাতেও দাপট দেখাতে দাপুটে চরিত্রের তনুশ্রী। মাত্র ১৬ রান দিয়ে তুলে নেয় চারটি উইকেট। তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। এদিনের খেলায় ব্যাটিং, বোলিং-দুই বিভাগে সম্মিলিত পারফরম্যান্সে বড় জয় বাংলার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande