প্রয়াত ১৯৮০ সালের এফ১ বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালান জোনস
সিডনি, ৫ নভেম্বর (হি.স.) : উইলিয়ামসের হয়ে ফর্মুলা ওয়ান শিরোপা জেতা প্রথম চালক, অস্ট্রেলীয় অ্যালান জোনস মারা গেছেন বলে বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। ১৯৮০ সালের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন জোনস ৮০ বছর বয়সে স্বল্পকালীন অসুস্থ
১৯৮০ সালের এফ১ বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালান জোনস মারা গেলেন।


সিডনি, ৫ নভেম্বর (হি.স.) : উইলিয়ামসের হয়ে ফর্মুলা ওয়ান শিরোপা জেতা প্রথম চালক, অস্ট্রেলীয় অ্যালান জোনস মারা গেছেন বলে বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।

১৯৮০ সালের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন জোনস ৮০ বছর বয়সে স্বল্পকালীন অসুস্থতার পর মারা গেছেন।

তাঁর স্ত্রী আমান্ডা এক বিবৃতিতে বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের প্রিয় অ্যালানের মৃত্যুর খবর জানাচ্ছি, তাঁর কাছের মানুষজন এবং অসংখ্য ভক্ত, যাঁদের সমর্থনের জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন, তাঁরা তাঁকে গভীরভাবে স্মরণ করবেন এবং তাঁর অভাব গভীরভাবে অনুভব করবেন।”

জোনস, যিনি অস্ট্রেলিয়ান মোটরস্পোর্ট হল অফ ফেম এবং স্পোর্ট অস্ট্রেলিয়া হল অফ ফেমে অন্তর্ভুক্ত, ছিলেন ফর্মুলা ওয়ান বিশ্ব শিরোপা জয়ী দ্বিতীয় এবং এখন পর্যন্ত সর্বশেষ অস্ট্রেলিয়ান। ১২টি জয় ও ২৪টি পোডিয়াম ফিনিশ সমৃদ্ধ তাঁর কেরিয়ার।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande