
ম্যানচেস্টার, ৫ নভেম্বর (হি.স.) : লাইপজিগের রেড বুল অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি সিটি ৩-২ গোলে জিতেছে লাইপজিগের বিরুদ্ধে।
প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া লাইপজিগকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান রিডল বাকু। এন্সো ফের্নান্দেসের হেডে সিটি ফের এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন আন্তোনিও নুসা। ম্যাচে জয়ের গোলটি এনে দেন আর্লিং হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৬১ ম্যাচে এই স্ট্রাইকারের গোল হলো ৬২টি।
চার ম্যাচে তিন জয়ে আরও আট দলের সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে সাত নম্বরে আছে সিটি। ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে ও রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লাইপজিগ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি