
লন্ডন, ৫ নভেম্বর (হি.স.) : স্লভিয়ার মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। ননি মাদুয়েকে দলটিকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ভিক্তর ইয়োকেরেশ। স্লাভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন নোয়াক।
পুরো ম্যাচে বল পজেশন রাখায় স্লাভিয়া পিছিয়ে থাকলেও, গোলের জন্য শট বেশি নেয় তারা। তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে ছিল। আর আর্সেনালের ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।
প্রথম দুই ম্যাচে জয়ের পর, গত রাউন্ডে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ ড্র করে আর্সেনাল। আবার জয়ের পথে ফিরল তারা।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে ও রিয়াল মাদ্রিদ দুইয়ে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি