দেবা মেলায় 'পরিধান-এ-অবধ'-এর জমকালো প্রদর্শনী, র্যাম্প ওয়াকে ফুটে উঠল ঐতিহ্য ও সংস্কৃতির রঙ
বরাবাঁকি, ৫ নভেম্বর ( হি. স): উত্তর প্রদেশের বরাবাঁকিতে ইতিমধ্যেই শুরু হয়েছে দেবা মেলা। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হলো ''পরিধান-এ-অবধ'' ফ্যাশন শো। ফ্যাশন শো তে নারী - পুরুষ নির্বিশেষে মডেলদের চমৎকার র্যাম্প ওয়াকের মাধ্যমে রাজ্যের
দেবা মেলায় 'পরিধান-এ-অবধ'-এর জমকালো প্রদর্শনী, র্যাম্প ওয়াকে ফুটে উঠল ঐতিহ্য ও সংস্কৃতির রঙ


বরাবাঁকি, ৫ নভেম্বর ( হি. স): উত্তর প্রদেশের বরাবাঁকিতে ইতিমধ্যেই শুরু হয়েছে দেবা মেলা। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হলো 'পরিধান-এ-অবধ' ফ্যাশন শো। ফ্যাশন শো তে নারী - পুরুষ নির্বিশেষে মডেলদের চমৎকার র্যাম্প ওয়াকের মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ নবাবি সংস্কৃতি এবং আধুনিক ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়।

অনুষ্ঠানের প্রথম পর্যায় পুরুষ মডেলরা 'পঞ্চভূত' বা পঞ্চতত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি বিশেষ পোশাক প্রদর্শন করেন। এর মাধ্যমে প্রকৃতি, সৃষ্টি এবং আধ্যাত্মিক চেতনার এক গভীর বার্তা তুলে ধরা হয়। এই পরিবেশনায় সুফি সন্ত হাজি ওয়ারিস আলি শাহের প্রেম, মানবতা ও পারস্পরিক ভ্রাতৃত্বের বার্তাও অত্যন্ত প্রভাবশালীভাবে ফুটিয়ে তোলা হয়।

এরপর মহিলা মডেলরা চোখধাঁধানো শাড়ি, এথনিক পোশাক এবং ফিউশন ড্রেসে র্যাম্পে নিজেদের শৈলী প্রদর্শন করেন। অন্যদিকে, পুরুষ মডেলদের পরনে ছিল কোর্ট স্যুট, জিন্স-শার্ট এবং ঐতিহ্যবাহী শেরওয়ানি। পোশাকের আকর্ষণীয় নকশা এবং মডেলদের আত্মবিশ্বাসী পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

এই ফ্যাশন শোতে মিস ইউনিভার্স উত্তর প্রদেশ তানিষ্কা শর্মা সহ বেশ কয়েকজন প্রখ্যাত পুরুষ ও মহিলা মডেল অংশ নেন। ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের এই অনন্য মেলবন্ধন অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা এনে দেয়। দর্শকরাও করতালি দিয়ে সমস্ত অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন মেলা কমিটির সদস্য রানি মৃণালিনী সিং এবং উপস্থাপনা করেন আশীষ পাঠক। ফ্যাশনের মাধ্যমে অবধের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে 'পরিধান-এ-অবধ' দেবা মেলার সাংস্কৃতিক সন্ধ্যাকে অবিস্মরণীয় করে তোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande