
ভুবনেশ্বর, ৫ নভেম্বর (হি.স.): ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজু জনতা দল (বিজেডি) সভাপতি নবীন পট্টনায়েক । হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬-এর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে ভারতীয় পুরুষ হকি দল।
নবীন পট্টনায়েক সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভারতীয় হকি দলের প্রশংসা করে বলেন, দলটি চমৎকার দক্ষতা ও দলগত সমন্বয় প্রদর্শন করে এই অবিস্মরণীয় জয় অর্জন করেছে।
তিনি আশা প্রকাশ করেন যে, ভারতীয় দল ফাইনালেও জয়ের ধারা বজায় রাখবে এবং জাপানকে হারিয়ে খেতাব নিজেদের নামে করবে। সেই সাথে ফাইনাল ম্যাচের জন্য ভারতীয় টিমকে শুভকামনা জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক