তিন গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি
মায়ামি, ৮ নভেম্বর (হি.স.) : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মরসুমের শেষ ম্যাচে শার্লটের বিপক্ষে জয় পেল না ইন্টার মায়ামি। এদিন ৩-০ গোলে এগিয়ে থেকেও জয় তুলতে ব্যর্থ হয়েছেন মেসিরা। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ৩-৩ করে ড্র করেছে শার্লট। রবিবার (৮
তিন গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি


মায়ামি, ৮ নভেম্বর (হি.স.) : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মরসুমের শেষ ম্যাচে শার্লটের বিপক্ষে জয় পেল না ইন্টার মায়ামি। এদিন ৩-০ গোলে এগিয়ে থেকেও জয় তুলতে ব্যর্থ হয়েছেন মেসিরা। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ৩-৩ করে ড্র করেছে শার্লট।

রবিবার (৮ নভেম্বর) ভোরে শার্লটের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে ইয়ান ফ্রেই মায়ামিকে এগিয়ে দেন। ৩৩ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে লুইস সুয়ারেজ বল জালে জড়ান।

৪২ মিনিটে ৩-০ করেন রদ্রিগো ডি পল। বিরতির আগে মায়ামির লিড ৩-০। দ্বিতীয়ার্ধে নেমে শার্লট দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমায়। ৫০ ও ৫৫ মিনিটে গোল করেন লিয়েল আবাদা।

৯০ মিনিটে সমতা ফেরান রোদোলফো আলোকো।

এই ড্রতে ৬০ পয়েন্ট ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দ্বিতীয় হয়েছে মায়ামি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। শীর্ষে থাকা ন্যাশভিলে এসসি ১৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। ৭৭ পয়েন্ট নিয়ে তারা এমএলএসের এক মরসুমে (২০২৪) মায়ামির (৭৪) সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande