
ম্যানচেস্টার, ৮ নভেম্বর (হি.স.) :
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগে স্মরণীয় জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তারা ৩-১ গোলে হারিয়েছে সিটিকে।এই প্রতিযোগিতায় এটি তাদের টানা তৃতীয় হার।
ম্যানচেস্টার সিটিকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট। পরে কেরিয়ারে নিজের প্রথম ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন লিয়াম দিলাপ। মাঝে একবার ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, এই ম্যাচে আর কোনো সম্ভাবনাই জাগাতে পারে নি এন্টসো মারেস্কার দল।
সিটির হয়ে একমাত্র গোলটি করেন রায়ান শের্কি।
এদিনই হাল সিটিকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে আর্সেনাল। আর্সেনালের সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।
এবারের লিগে ফরেস্টের এটা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি