
মাদ্রিদ, ৮ নভেম্বর (হি.স.) : শনিবার রাতে ভালেন্সিয়ার মাঠে ছন্দময় ফুটবল খেলে জয় তুলে নিয়ে বার্সিলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মেস্তায়া স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ ভালেন্সিয়ার বিরুদ্ধে। টানা দ্বিতীয় ম্যাচে দর্শনীয় গোল করলেন ফেদে ভালভের্দে। জালের দেখা পেলেন আর্দা গুল্যার আর কিলিয়ান এমবাপেও।
গোল করে ও করিয়ে ম্যাচ সেরা হন গুল্যার। ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান বাড়ান গুল্যার। তার পাস থেকে দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন এমবাপে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল রিয়াল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটিই ছিল রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ।
১২ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। ১১ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। তাদের সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। ১২ ম্যাচের সাতটিতে হারা ভালেন্সিয়া ৯ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯ নম্বরে আছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি