পাটনায় ছটঘাট পরিদর্শন করবেন নিতিন নবীন, শ্রদ্ধাঞ্জলি জানাবেন আর. কে. সিনহাকে
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাটনায় তিন দিনের সফর করবেন। এই সফরকালে তিনি ছট মহাপর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করবেন। সেই সঙ্গে রাজ্যসভার
নিতিন নবীন


নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাটনায় তিন দিনের সফর করবেন। এই সফরকালে তিনি ছট মহাপর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করবেন। সেই সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ আর. কে. সিনহার বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিতিন নবীন মঙ্গলবার দুপুর ৩টেয় দিঘার নাসিরিগঞ্জ ঘাট থেকে গাই ঘাট পর্যন্ত পাটনার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি পুণ্যার্থীদের জন্য সুযোগ–সুবিধা ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রয়াত আর. কে. সিনহার বাসভবনে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন । সেখানে তিনি প্রয়াত নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করবেন। এছাড়াও নিতিন নবীন ১১ ও ১২ নভেম্বর তাঁর বিহার সফরকালে পূর্ব নির্ধারিত সাংগঠনিক কর্মসূচিগুলিতে অংশ নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande