ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প
ওয়াশিংটন, ১ ফেব্রুয়ারি (হি.স.): ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (ভারতীয় সময় অনুযায়ী রবিবার) ওয়াশিংটন থ
ট্রাম্প


ওয়াশিংটন, ১ ফেব্রুয়ারি (হি.স.): ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (ভারতীয় সময় অনুযায়ী রবিবার) ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার পথে সংবাদ মাধ্যমে ট্রাম্প জানান, ইরানের বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত। এ নিয়ে ইতিমধ্যেই একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে। এই চুক্তিতে চিনকেও স্বাগত জানিয়েছেন তিনি। আগের বছর ভেনেজুয়েলা থেকে তেল কেনার জন্য ভারত-সহ বিভিন্ন দেশের উপরে কর চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়ার তেল রফতানির রাজস্ব কমাতে এবং ইরানের বিরোধিতা করতে আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার দিকে ঝুঁকেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande