ঝাড়খণ্ডে আইইডি ফেটে বিস্ফোরণ, আহত দুই গ্রামবাসী
রাঁচি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে আহত হয়েছেন দুই জন গ্রামবাসী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বনাঞ্চলে মাওবাদীদের পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে দুই গ্রামবাসী গুরুতর আহত হন। মঙ্গলবার র
ঝাড়খণ্ডে আইইডি ফেটে বিস্ফোরণ, আহত দুই গ্রামবাসী


রাঁচি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে আহত হয়েছেন দুই জন গ্রামবাসী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বনাঞ্চলে মাওবাদীদের পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে দুই গ্রামবাসী গুরুতর আহত হন। মঙ্গলবার রাতে জারাইকেলা থানা সীমানার অন্তর্গত তিরিলদপোসি গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে, যখন ওই দুই গ্রামবাসী কাঠ এবং বনজ দ্রব্য সংগ্রহ করতে যাচ্ছিলেন। পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে, অন্যদিকে পুলিশ সুপার অমিত রেনু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করার এবং স্থানটি সুরক্ষিত করার জন্য প্রচেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande