“অসম এবং পশ্চিমবঙ্গে আসছি”, এক্স হ্যান্ডলে বার্তা নরেন্দ্র মোদীর
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): শুক্রবারই বেলা ১-৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমেও যাবেন তিনি। বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “আগামী দুই দিন আমি অসম এবং
প্রধানমন্ত্রী


কলকাতা, ১২ মার্চ, (হি.স.): শুক্রবারই বেলা ১-৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমেও যাবেন তিনি। বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি লিখেছেন, “আগামী দুই দিন আমি অসম এবং পশ্চিমবঙ্গে থাকব এবং কোকরাঝাড়, গুয়াহাটি, শিলচর এবং কলকাতায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। কর্মসূচিগুলি এই রাজ্যগুলির জনগণের সাথে যোগাযোগের একটি দুর্দান্ত সুযোগ তৈরি করবে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনও করা হবে।”

সূচি অনুযায়ী, হাসিমারা সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে কোকরাঝাড়ে যাবেন মোদী।

শনিবার অসমের শিলচর থেকে বেলা ১-২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ১-৫০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে যাবেন তিনি।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই প্রশাসনিক সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande