
মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে জয় পেয়েও নিউ জিল্যান্ড এক বড় দুঃসংবাদ পেল। কারণ,আঘাতের পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। ব্রেসওয়েলের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার কোল ম্যাকননি কিউই স্কোয়াডে রাখা হয়েছে।
নিউ জিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পায়ের পেশি ছিঁড়ে যাওয়া থেকে সেরে উঠলেও, রবিবার ওয়ার্ম আপের সময় আবার পেশিতে চোট পেয়েছেন ব্রেসওয়েল।
চলতি আসরে দলের সঙ্গে থাকলেও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রেসওয়েল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি