প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুনেত্রা পাওয়ার
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন। সুনেত্রা পাওয়ার সোশ্যাল মিড
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুনেত্রা পাওয়ার


নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন। সুনেত্রা পাওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দুই নেতার সঙ্গে সাক্ষাতের ছবি ভাগ করে নিয়ে এই তথ্য জানিয়েছেন।

এই সাক্ষাৎকারের সময় সুনেত্রার সঙ্গে তাঁর দুই ছেলে পার্থ ও জয় পাওয়ার ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) জাতীয় কার্যকরী সভাপতি তথা রাজ্যসভা সাংসদ প্রফুল্ল প্যাটেল এবং দলের প্রদেশ সভাপতি তথা লোকসভা সাংসদ সুনীল তটকরে। প্রফুল্ল প্যাটেল ‘এক্স’ হ্যান্ডেলে সাক্ষাতের বিষয়ে জানান যে, তাঁরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande