সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ৬ মাৰ্চ (হি.স.) : অসমের কারবি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের নিহত নিহত দুই ভারতীয় বিমান বাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ বশিষ্ঠ (৩৩) এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর (২৭)-এর মৃত্যুতে গভীর দুঃখ
সুখোই-৩০ যুদ্ধবিমান দুৰ্ঘটনায় নিহত ভারতীয় বায়ুসেনার দুই পাইলট


গুয়াহাটি, ৬ মাৰ্চ (হি.স.) : অসমের কারবি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের নিহত নিহত দুই ভারতীয় বিমান বাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ বশিষ্ঠ (৩৩) এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর (২৭)-এর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

নিজের অফিশিয়াল এক্স-এ পোস্টকৃত এক বার্তায় মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেছেন, মর্মান্তিক এই ঘটনায় গভীরভাবে শোকাহত তিনি। মুখ্যমন্ত্ৰী লিখেছেন, ‘ভয়াবহ খবর! কার্বি আংলং-এ একটি সুখোই সুখোই-৩০ এমকেআই-এর মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। দুৰ্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ বশিষ্ঠ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকরের প্রাণ বিসৰ্জন দিয়েছেন।

গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই গভীর শোক ও ক্ষতির মুহূর্তে সমগ্র জাতি তাঁদের পাশে দাঁড়িয়েছে বলে বার্তায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টা ৪২ মিনিট নাগাদ কাৰ্বি আংলঙের পাহাড়ি এলাকায় আইএএফ-এর সু-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে বায়ু সেনার পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। দুৰ্ঘটনায় নিহত দুই সহকৰ্মীকে হারিয়ে ভারতীয় বায়ুসেনা গভীর শোক প্ৰকাশ করে বায়ুসেনার সকল কৰ্মী নিহত দুই পাইলটের পরিবারের প্ৰতি গভীর সমবেদনা জ্ঞাপন করেথে। এই কঠিন সময়ে ভারতীয় বায়ুসেনা নিহত দুই পাইলটের পরিবারের কাছে থাকার আশ্বাস প্ৰদান করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande