সাঁতরাগাছি স্টেশনে অবৈধ কার্যকলাপ রুখতে আরপিএফ-এর বিশেষ অভিযান
খড়্গপুর, ১১ ফেব্রুয়ারি (হি. স.): যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং রেল চত্বরে অবৈধ কার্যকলাপ রুখতে খড়্গপুর-সাঁতরাগাছি খণ্ডে ১০ ও ১১ ফেব্রুয়ারি অতর্কিত তল্লাশি অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। খড়্গপুর আরপিএফ-এর সিনিয়র ডিভিশনাল সিকিউরিট
সাঁতরাগাছি স্টেশনে অবৈধ কার্যকলাপ রুখতে আরপিএফ-এর বিশেষ অভিযান


খড়্গপুর, ১১ ফেব্রুয়ারি (হি. স.): যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং রেল চত্বরে অবৈধ কার্যকলাপ রুখতে খড়্গপুর-সাঁতরাগাছি খণ্ডে ১০ ও ১১ ফেব্রুয়ারি অতর্কিত তল্লাশি অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। খড়্গপুর আরপিএফ-এর সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পাণ্ডার নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

তল্লাশি চলাকালীন ১২৭০৪ নম্বর ট্রেনে রেলের নিয়ম লঙ্ঘনের দায়ে চারজন রূপান্তরকামী ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁদের সংশ্লিষ্ট পোস্ট ইনচার্জের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া সাঁতরাগাছি রেল স্টেশনে অভিযান চালিয়ে একজন অননুমোদিত বিক্রেতাকেও পাকড়াও করা হয়। অন্যদিকে, ১৮০৪৭ নম্বর ট্রেনে নিবিড় তল্লাশি চালানো হলেও সেখানে কোনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

অভিযানের অংশ হিসেবে খড়্গপুর রেল স্টেশনে নৈশকালীন পরিদর্শন চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির পর্যালোচনা করা হয়। এই সময় সমস্ত পোস্ট ইনচার্জদের কড়া নজরদারি চালানোর, সতর্কতা বাড়ানোর এবং নিজ নিজ এলাকাকে সব ধরনের অবৈধ কার্যকলাপ মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande