আপডেট...ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সবাইকে জানালেন ‘মোবারকবাদ’
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬-এর ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র
ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস


ঢাকা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬-এর ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের দিনই গণভোগ অনুষ্ঠিত হচ্ছে। ভোটদানের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘খুব ভালো লাগল, এটা আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার ক্ষেত্রে এটা মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্নের শুরু। আজকের এই প্রক্রিয়ায়। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ঈদ মোবারক।’

এ খবর দিয়ে ‘বাহান্ন নিউজ ডটকম’ লিখেছে, ড. ইউনূস যে এই কেন্দ্রে ভোট দেবেন, সেটা গতকালই নিশ্চিত করেছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভোট দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ছিলেন হাস্যোজ্জ্বল।

ভোট দানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে সব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে সবকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকের দিনকে জন্মদিন পালন করি আমরা। সারাদিনব্যাপী জাতির সবাই মিলে উৎসব করি।’

প্রধান উপদেষ্টা যোগ করেন, ‘নিশ্চিতভাবে গণভোটের দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য। যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande