বিধানসভা নির্বাচন : লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ হাইলাকান্দি প্ৰশাসনের
হাইলাকান্দি (অসম), ১২ ফেব্ৰুয়ারি (হি.স.) : হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন এক আদেশ
বিধানসভা নির্বাচন : লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ হাইলাকান্দি প্ৰশাসনের


হাইলাকান্দি (অসম), ১২ ফেব্ৰুয়ারি (হি.স.) : হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দিয়েছেন।

জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন এক আদেশ জারি করে জানিয়েছেন, লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রগুলি ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার থানায় জমা দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জমাকৃত আগ্নেয়াস্ত্রগুলি পুলিশ স্টেশনে সেফ কাস্টডিতে থাকবে। যাঁরা এই আদেশ মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই আদেশ ব্যাংক, সিকিউরিটি গার্ড এবং এটিএম মেশিনের নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জেলাশাসকের আদেশে স্পষ্ট করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande