কলকাতায় মিছিল ধর্মঘটীদের, প্রভাব রাজ্যের একাধিক জেলায়
কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করলেন ধর্মঘটীরা। এই মিছিলের জেরে যানবাহন চলাচল বিঘ্নিত হয় শহরের বিভিন্ন রাস্তায়। কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল বাঁকুড়াতে। বৃহস্পতিব
কলকাতায় মিছিল ধর্মঘটীদের, প্রভাব রাজ্যের একাধিক জেলায়


কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করলেন ধর্মঘটীরা। এই মিছিলের জেরে যানবাহন চলাচল বিঘ্নিত হয় শহরের বিভিন্ন রাস্তায়। কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল বাঁকুড়াতে। বৃহস্পতিবার সকাল থেকেই বড়জোড়া শিল্পাঞ্চল সহ বাঁকুড়া শহরে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির আহ্বানে বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ব্যাঙ্ক পরিষেবাতেও। ধর্মঘটের সমর্থনে আন্দোলনকারীরা বৃহস্পতিবার ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক শাখার সামনে বিক্ষোভ দেখান এবং বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সাধারণ গ্রাহকরা ব্যাঙ্ক সংক্রান্ত পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande