
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর...'রূপসী বাংলার' কবি, জীবনানন্দ দাশের জন্মদিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। মঙ্গলবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী। গানে ও কবিতায় অগণিত জীবনানন্দ অনুরাগীরা কবিকে স্মরণ করছেন। নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত