মাখনা চারা নষ্টের অভিযোগ, ঋণ শোধ নিয়ে মালদায় দুশ্চিন্তায় কৃষক
মালদা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): ঋণ নিয়ে মাখনা চাষ করে বড়সড় ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার গাংনদীয়া গ্র
মাখানা নষ্ট


মালদা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): ঋণ নিয়ে মাখনা চাষ করে বড়সড় ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার গাংনদীয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে গ্রামের বাসিন্দা কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনার চারা রোপণ করেছিলেন। চাষের জন্য তিনি ঋণও নেন। তবে দু’দিন জমি দেখতে যেতে না পারার সুযোগে দুষ্কৃতীরা বিষ প্রয়োগ করে চারা নষ্ট করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, অথচ বাকি জমির গাছ সতেজ রয়েছে। কৃষক রেজা আহমেদের দাবি, বিঘা প্রতি প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে চারা লাগানো হয়েছিল এবং মোট ব্যয় লক্ষাধিক টাকায় পৌঁছেছে। মাখনা বিক্রি করেই ঋণ শোধ করার পরিকল্পনা ছিল তাঁর। এই অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। অভিজ্ঞ চাষিদের ডেকে দেখালে তাঁরাও বিষ প্রয়োগের সম্ভাবনার কথাই জানান। ঘটনার তদন্তের দাবিতে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় মহলেও ঘটনাটি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande