পূর্বস্থলীতে ঠাকুরের সাজ তৈরির কারখানায় আগুন, ভস্মীভূত যাবতীয় সরঞ্জাম
পূর্ব বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের দোলতলা এলাকায় আগুনে পুড়ে গেল একটি ঠাকুরের সাজ তৈরির কারখানার যাবতীয় সরঞ্জাম। সোমবার গভীর রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কারখানাটিতে আগুনের
পূর্বস্থলীতে ঠাকুরের সাজ তৈরির কারখানায় আগুন, ভস্মীভূত যাবতীয় সরঞ্জাম


পূর্ব বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের দোলতলা এলাকায় আগুনে পুড়ে গেল একটি ঠাকুরের সাজ তৈরির কারখানার যাবতীয় সরঞ্জাম। সোমবার গভীর রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কারখানাটিতে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসীরা। নবদ্বীপ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ভোররাতে আগুন নেভায়। কারখানার মালিক পিন্টু মোদক মঙ্গলবার জানিয়েছেন, প্রতিমার সাজ তৈরির সরঞ্জাম, যন্ত্রাংশ ছাড়াও আগুনে নষ্ট হয়েছে একটি বাইক এবং চারটি সাইকেল। কী ভাবে আগুন লাগল, তার তদন্ত করছে পুলিশ ও দমকল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande