মালদায় বাড়ির বারান্দায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার
মালদা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষার দিন বাড়ির বারান্দায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া মণ্ডল। সে মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলে
মালদায় বাড়ির বারান্দায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার


মালদা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষার দিন বাড়ির বারান্দায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া মণ্ডল। সে মানিকচক শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাইস্কুলে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার অনেক রাত পর্যন্ত রিয়া বাড়িতে পড়াশোনা করে। মঙ্গলবার ছিল তার পরীক্ষা। তার আগেই এদিন সকালে বাড়ির বারান্দায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই ছাত্রী কি আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও মৃত ছাত্রীর বাবা তথা মানিকচক গ্রাম পঞ্চায়েতের সদস্য শঙ্কর মণ্ডলের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি। এলাকারই এক যুবক তাকে খুন করেছে। যদিও এখনও পর্যন্ত মানিকচক থানায় এ নিয়ে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande