বারামতী বিমান দুর্ঘটনা, ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য উদ্ধারে বিশেষ সহায়তা চাইল এএআইবি
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বারামতীতে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এল। মঙ্গলবার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৪৫ বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) থেকে তথ্য উদ্ধ
বারামতী বিমান দুর্ঘটনা,ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য উদ্ধারে বিশেষ সহায়তা চাইল এএআইবি


নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বারামতীতে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এল। মঙ্গলবার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৪৫ বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) থেকে তথ্য উদ্ধারের জন্য বিশেষ প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে থাকা দুটি স্বতন্ত্র ফ্লাইট রেকর্ডার দীর্ঘ সময় তীব্র তাপ ও আগুনের সংস্পর্শে আসে। এর ফলে রেকর্ডারগুলি ক্ষতিগ্রস্ত হয়। তবে ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) ইতিমধ্যেই এএআইবি-র ফ্লাইট রেকর্ডার ল্যাবে সফলভাবে ডাউনলোড করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, ককপিট ভয়েস রেকর্ডার থেকে তথ্য উদ্ধার এখনও প্রযুক্তিগতভাবে জটিল পর্যায়ে রয়েছে। সেই কারণেই ককপিট ভয়েস রেকর্ডারটির নির্মাতা দেশের স্বীকৃত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে বিশেষ সহায়তা চাওয়া হয়েছে। মন্ত্রকের দাবি, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, প্রমাণভিত্তিক এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনেই এগোচ্ছে।

এএআইবি জানিয়েছে, তদন্তের নির্দিষ্ট পর্যায়ে পৌঁছনোর পরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande