তিস্তা ক্যানাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার
শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): তিস্তা ক্যানালে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া ব্যবসায়ীর দেহ তিন দিন পর মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম মনোজ ডালমিয়া। তিনি শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা ছিলেন। উল্লেখ্য, গত রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া
তিস্তা ক্যানাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার


শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): তিস্তা ক্যানালে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া ব্যবসায়ীর দেহ তিন দিন পর মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম মনোজ ডালমিয়া। তিনি শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় তিস্তা ক্যানালে ঝাঁপ দিয়েছিলেন মনোজবাবু। ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর হদিস পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধারকাজ শুরু হলে ক্যানালের কচুরিপানার মধ্যে তাঁর দেহটি আটকে থাকতে দেখা যায়।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যবসায়ী কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande