অভিনেত্রী প্রত্যুষার প্রেমিককে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): তেলুগু অভিনেত্রী প্রত্যুষার মৃত্যুর দু’দশকেরও বেশি সময় পরে তাঁর দোষী সাব্যস্ত প্রেমিককে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি মনমোহনের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রত্যুষা
অভিনেত্রী প্রত্যুষার প্রেমিককে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের


নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): তেলুগু অভিনেত্রী প্রত্যুষার মৃত্যুর দু’দশকেরও বেশি সময় পরে তাঁর দোষী সাব্যস্ত প্রেমিককে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি মনমোহনের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রত্যুষার মা পি সরোজিনী দেবীর দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছিল। ২০০২ সালে প্রত্যুষা ও তাঁর প্রেমিক গুড়িপল্লি সিদ্ধার্থ রেড্ডি একসঙ্গে কীটনাশক খেয়েছিলেন। এর পরে প্রত্যুষা মারা যান, কিন্তু সিদ্ধার্থ বেঁচে গিয়েছিলেন। নিম্ন আদালতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন সিদ্ধার্থ। তাঁর করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande