কলকাতায় এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সূচনা: চিকিৎসা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের নতুন উদ্যোগ
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) হাতিয়ার করে কলকাতা মহানগরীর চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মহানগরীর বুকে প্রথমবার এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রযুক্তি সংস্থা ‘এস আর এম অরনিক এআই
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) হাতিয়ার করে কলকাতা মহানগরীর চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মহানগরীর বুকে প্রথমবার এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রযুক্তি সংস্থা ‘এস আর এম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড’। চিকিৎসক ও ক্লিনিকগুলোর জন্য সংস্থাটি তিনটি পৃথক এআই-চালিত সমাধান প্রকল্প চালু করতে চলেছে। মঙ্গলবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পরিষেবাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সিইও ডা. শতরূপা মণ্ডল ও কো-ফাউন্ডার জ্ঞান শ্রীবাস্তব।

​সংস্থার দাবি, ছোট-বড় ক্লিনিক কিংবা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনার কাজ সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রথম পরিষেবা: ‘ক্লিনিক প্রো প্লাস’ , যা একটি এআই-চালিত প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে মাল্টি-ক্লিনিক ইনভেন্টরি, সহজ বিলিং, রেভিনিউ ড্যাশবোর্ড, স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ এবং গাইডলাইন-ভিত্তিক এআই প্রেসক্রিপশন সহায়তার মতো সব সুবিধাই মিলবে এক প্ল্যাটফর্মে।

​দ্বিতীয় পরিষেবা: ‘নাইন্টি নাইন এআই টেক’, যা চিকিৎসকদের অনলাইন উপস্থিতি ও রেপুটেশন ম্যানেজমেন্টে সহায়তা করবে। এসইও, মোবাইল-রেসপনসিভ ওয়েবসাইট, স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ও অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এর অন্তর্ভুক্ত।

​তৃতীয় উদ্যোগ: ‘নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন’—এটি একটি এআই-ম্যানেজড ডাক্তার-রোগী অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম। সংস্থার বক্তব্য, প্রশাসনিক চাপ কমিয়ে চিকিৎসকদের রোগীসেবায় আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দিতেই এই ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande