নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্ট বলেছিল শুনানি করতে। তার আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এআই ব্যবহার করে ৫৮ লক্ষ নাম
নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্ট বলেছিল শুনানি করতে। তার আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এআই ব্যবহার করে ৫৮ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক বিজেপি কন্যার নেতৃত্বে এ সব হচ্ছে। বিহারে যে সব নথি নির্ধারণ করা হয়েছিল, সেই সব নথি এখানে গ্রাহ্য করা হয়নি। বিএলও, ইআরও, এইআরও, এসপি, ডিএম-রা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন। মঙ্গলবার তিনি আরও বলেন, অনুপ্রবেশকারী খুঁজে পেয়েছে? আমাকে ঘাঁটাবেন না। আমরাও বলে দিতে পারি, আপনারা কাকে কাকে আশ্রয় দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ইআরও-দের সাসপেন্ড করা হলো তাদের কোনও কথা কেন শোনা হলো না? নির্বাচন কমিশন যাদের ডিমোশন করবে, আমরা প্রোমোশন দেবো। কারও চাকরি যাবে না। এইআরও-দের কমিশন নির্দেশ দেওয়ায় রাজ্য তাঁদের নিলম্বিত করতে বাধ্য হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁদের কিছু বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানান, ওই আধিকারিকেরা অন্যান্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে সব বৈধ ভোটারদের নাম তুলে ভোট করুন। সব সহযোগিতা পাবেন কথা দিলাম। কিন্তু যদি এর অন্যথা হয় জনতা জবাব দেবে। কোনও চেয়ার স্থায়ী নয়। শুধু জনতাই চিরন্তন। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? এখন তফসিলি, সংখ্যালঘু খুঁজছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande