উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৩ পরীক্ষার্থী, আহত ৭ শিক্ষক–শিক্ষিকা
পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনার কবলে তিন পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মানকুড়ি এলাকার ঘটনা। তিন পড়ুয়াই শালবনির খান্দিবাঁধ কোকিলমণি হাইস্কুলের ছাত
উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৩ পরীক্ষার্থী, আহত ৭ শিক্ষক–শিক্ষিকা


পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনার কবলে তিন পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মানকুড়ি এলাকার ঘটনা। তিন পড়ুয়াই শালবনির খান্দিবাঁধ কোকিলমণি হাইস্কুলের ছাত্র। তাঁরা বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিনজনকে পুলিশের তরফে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, পরীক্ষা কেন্দ্রে যাবার পথে সড়ক দুর্ঘটনায় জখম হলেন ৭ জন শিক্ষক, শিক্ষিকা। মঙ্গলবার এই ঘটনা জলপাইগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কে বালাপাড়া এলাকায়। আহত শিক্ষিক শিক্ষিকাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিকে গার্ড দেওয়ার ডিউটি ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande