ট্রাকের ধাক্কায় মৃত্যু এক কনস্টেবলের
পূর্ব বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এক কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ রায়, বয়স বছর আটচল্লিশ। বাড়ি মেমারি থানা এলাকার বিটরায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পেট্রোলিংয়ের
ট্রাকের ধাক্কায় মৃত্যু এক কনস্টেবলের


পূর্ব বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এক কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ রায়, বয়স বছর আটচল্লিশ। বাড়ি মেমারি থানা এলাকার বিটরায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পেট্রোলিংয়ের গাড়িতে ছিলেন ওই কনস্টেবল। ধাত্রীগ্রামের নবদ্বীপ মোড়ে একটি পেট্রল পাম্পের সামনে তিনি গাড়ি থেকে নামেন। সেখানে এসটিকেকে রোড দিয়ে যাওয়া একটি ট্রাক তাঁকে পিষে দেয়। দ্রুত ওই কনস্টেবলকে নিয়ে আসা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande