ইন্ডি জোট অক্ষত থাকবে : অখিলেশ যাদব
চন্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সোমবার বলেছেন, ইন্ডি জোট অক্ষত আছে এবং অক্ষত থাকবেও। আমাদের অগ্রাধিকার হলো পশ্চিমবঙ্গে বিজেপিকে কীভাবে পরাজিত করা যায় এবং উত্তর প্রদেশে কীভাবে তাদের পরাজিত করা যায় সেটা দেখা। উত্
অখিলেশ যাদব


চন্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সোমবার বলেছেন, ইন্ডি জোট অক্ষত আছে এবং অক্ষত থাকবেও। আমাদের অগ্রাধিকার হলো পশ্চিমবঙ্গে বিজেপিকে কীভাবে পরাজিত করা যায় এবং উত্তর প্রদেশে কীভাবে তাদের পরাজিত করা যায় সেটা দেখা। উত্তর প্রদেশের নির্বাচন কেবলমাত্র ২০২৭ সালের নির্বাচন হবে না; এটি ২০২৯ সালের দিকনির্দেশনাও নির্ধারণ করবে। যারা ভাগাভাগির মাধ্যমে রাজনীতির কথা বলে তাদের খুব সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তারা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা সমাজকে বিভক্ত করে, তাই আমাদের এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে।

এদিন অখিলেশ যাদব এও বলেছেন, গলগোটিয়াস বিশ্ববিদ্যালয় যা করেছে, তা করা উচিত হয়নি। এটি কেন্দ্রীয় সরকারের ভুল। প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর আগে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল প্রতিনিধিরা সেখানে কী করার পরিকল্পনা করছেন তা যাচাই করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande