সিনিয়র মহিলা ইন্টার জোনাল ওয়ানডে ট্রফি: সাইকা ঈশাকের নেতৃত্বে বাংলা থেকে পাঁচ জন দলে
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ৫ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে সিনিয়র মহিলা ইন্টার জোনাল ওয়ানডে ট্রফি ২০২৫-২০২৬ ক্রিকেট প্রতিযোগিতা। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে বাংলা থেকে মোট পাঁচজন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলা দলের পাঁচজনের সুযোগ মিলল ঘোষণা


কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ৫ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে সিনিয়র মহিলা ইন্টার জোনাল ওয়ানডে ট্রফি ২০২৫-২০২৬ ক্রিকেট প্রতিযোগিতা। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে বাংলা থেকে মোট পাঁচজন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ (সিএবি)-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বাংলার হয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে এই দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার সাইকা ঈশাকের হাতে।

​সাইকা ঈশাক ছাড়াও বাংলার আরও চারজন প্রতিভাবান ক্রিকেটার এই জোন্যাল দলে জায়গা করে নিয়েছেন। তাঁরা হলেন— বিদিশা দে, মিতা পাল, তনুশ্রী সরকার এবং প্রিয়াঙ্কা বালা। দলের হেড কোচের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন প্রবাল দত্ত। উল্লেখ্য, আন্তঃ-অঞ্চল এই ওয়ানডে প্রতিযোগিতাটি আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। বেঙ্গালুরুর বিভিন্ন মাঠে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। বাংলার পাঁচ কন্যা দেশের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাওয়ায় সিএবি-র পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই পাঁচজন জাতীয় নির্বাচকদের নজর কেড়েছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande