ট্রাইবাল গেমসে বাংলার ১১-১ গোলের ব্যবধানেই জয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হার
ঝাড়খন্ড, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলার জয়জয়কার। দশ গোলের ব্যবধানে জয়ী। ট্রাইবাল গেমসে মঙ্গলবার ১১-১ গোলের ব্যবধানেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জিতল বাংলার খেলোয়াড়রা। কার্যত, এগারো জনের খেলায় ১১ গোল দিয়েছে বাংলা। এর মধ্যেই একটি গোল
ট্রাইবাল গেমসে জয়ী দলে বাংলার খেলোয়াড়রা


ঝাড়খন্ড, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলার জয়জয়কার। দশ গোলের ব্যবধানে জয়ী। ট্রাইবাল গেমসে মঙ্গলবার ১১-১ গোলের ব্যবধানেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জিতল বাংলার খেলোয়াড়রা। কার্যত, এগারো জনের খেলায় ১১ গোল দিয়েছে বাংলা। এর মধ্যেই একটি গোল সেমসাইড। উল্লেখ্য, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি'তে এদিন ট্রাইবাল গেমসে পুরুষ বিভাগের গ্রুপ লিগের খেলায় বাংলার খেলোয়াড়রা দ্বিতীয় ম্যাচেও অনায়াসেই জয় তুলে নিয়েছে। আজকের খেলায় রাঁচির সি এ জি স্পোর্টস কমপ্লেক্স এ ১১-১ গোলের ব্যবধানে বাংলা - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ' কে পরাজিত করেছে। বাংলার পক্ষে জয়সূচক দুটি করে অর্থাৎ প্রত্যেকে একজোড়া গোল করেছে - সুজল মুন্ডা, অমিত এক্কা, রাহুল মুর্মু ও সৌরভ সাব্বারের। এরপর একটি করে গোল করে আকাশ ওঁরাও এবং প্রভাত সোরেন। বাকি গোলটি আত্মঘাতী। যদিও সাগর পারের খেলোয়াড়রা একটি মাত্র গোল দিয়েই খাতা খুলল। এদিকে, এই জয়ের সুবাদে বাংলার দুই ম্যাচে ছয় পয়েন্ট। প্রসঙ্গত, বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা ও বিহার পরস্পরের মুখোমুখি হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande