জম্মুতে বিজয় চৌধুরীর বাড়িতে দুর্নীতি দমন ব্যুরোর অভিযান, দুর্ভাগ্যজনক বললেন সুরিন্দর
জম্মু, ২৫ ফেব্রুয়ারি (হি. স.): জম্মুতে বিজয় চৌধুরীর বাড়িতে হানা দিল দুর্নীতি দমন ব্যুরো। বিজয় হলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর ভাই। বিজয়ের বাড়িতে দুর্নীতি দমন ব্যুরোর অভিযানকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সুরিন্দর। বুধবার
জম্মুতে বিজয় চৌধুরীর বাড়িতে দুর্নীতি দমন ব্যুরোর অভিযান


জম্মু, ২৫ ফেব্রুয়ারি (হি. স.): জম্মুতে বিজয় চৌধুরীর বাড়িতে হানা দিল দুর্নীতি দমন ব্যুরো। বিজয় হলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর ভাই। বিজয়ের বাড়িতে দুর্নীতি দমন ব্যুরোর অভিযানকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সুরিন্দর।

বুধবার সকালে দুর্নীতি দমন ব্যুরো (এডিবি) জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর ভাই বিজয় চৌধুরীর বাসভবনে হানা দেয়। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখনও বিজয়ের বাড়িতে অভিযান চলছে।

এই অভিযান প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী বলেছেন, তাঁরা এমন একজন অফিসারের সঙ্গে এটা করেছে যিনি নিজের চাকরিকালীন থানামান্ডি এবং ডোডার মতো এলাকায় সন্ত্রাসীদের শেষ করেছিলেন। তিনি সর্বদা সন্ত্রাসবাদ এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁকে পদোন্নতি দেওয়ার পরিবর্তে, তাঁর বাড়িতে এসিবি পাঠিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। আজ এই লোকজ আমার ভাইয়ের বাড়িতে তাঁর পদোন্নতি বন্ধ করতে এসেছে যাতে তাকে ডিএসপি করা না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande