দিল্লিতে চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন করে পলাতক অভিযুক্ত
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘটে গেল নৃশংস এক ঘটনা। স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন করলো এক ব্যক্তি। নারকীয় এই অপরাধের পর অভিযুক্ত ফেরার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। আউটার উত্তর দিল্লির চন্দন
দিল্লিতে চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন করে পলাতক অভিযুক্ত


নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘটে গেল নৃশংস এক ঘটনা। স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন করলো এক ব্যক্তি। নারকীয় এই অপরাধের পর অভিযুক্ত ফেরার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। আউটার উত্তর দিল্লির চন্দন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে।

বুধবার সকালে এই ঘটনা সম্পর্কে দিল্লি পুলিশের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, আউটার উত্তর দিল্লির চন্দন পার্ক এলাকায় এক ব্যক্তি নিজের স্ত্রী এবং তিন সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পলাতক। পুলিশ মামলাটি তদন্ত করছে। পুলিশ আরও জানিয়েছে, দিল্লির সর্বোদয় বিদ্যালয়ের কাছে চন্দন পার্ক এলাকায় তিন মেয়ে ও স্ত্রীকে খুন করে পালিয়েছে এক ব্যক্তি। ৪ জনকে গলা কেটে খুন করে অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, একটি ঘরে ৩ নাবালিকা এবং এক মহিলার মৃতদেহ পড়ে আছে। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গেছে, মৃত মহিলার নাম অনিতা। মৃত্যু হয়েছে তাঁর তিনজন নাবালিকা কন্যা সন্তান। মৃত মহিলার স্বামী মুঞ্চন কেওয়াত ভোর থেকেই পলাতক এবং প্রধান সন্দেহভাজন। এই বিষয়ে ১০৩(১) বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande