
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজ্ঞা এবং মূল্যবোধের মূল ভিত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর রচিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেন,
বিপ্রো বৃক্ষস্তস্য মূলম্ চ সন্ধ্যা বেদঃ শাখা ধর্মকর্মাণি পত্রম্।
তস্মানমূলম যত্নাতো রক্ষণীয়ম ছিন্নে মূলে নৈব শাখা ন পত্রম।
ওই সংস্কৃত বাক্যবন্ধে বলা হয়েছে, প্রজ্ঞায় সমৃদ্ধ মানুষ বৃক্ষের মতো। এই জ্ঞানবৃক্ষের মূল হল দৈনিক ভিত্তিতে উপাসনা। বেদ হল তার শাখা, ইতিবাচক কর্ম তার পত্র। কিন্তু, মূল বিনষ্ট হলে সবই ঝরে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ