
পুণে, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। বর্ষীয়ান এই নেতার সমস্ত শারীরিক মাপকাঠি স্থিতিশীল রয়েছে। বুধবার শরদ পওয়ারকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
পুণের রুবি হল ক্লিনিক থেকে এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ারকে বুধবার ছেড়ে দেওয়া হয়েছে। রুবি হল ক্লিনিকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা ট্রাস্টি, প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পুরভেজ গ্রান্ট বলেছেন, পওয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি মুম্বই ভ্রমণ করছেন, আমি খুব খুশি যে তিনি খুব ভালো আছেন। তিনি সম্পূর্ণ স্থিতিশীল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ