সঞ্জয় লীলা বনশালির শারীরিক অবস্থা নিয়ে গুজব খারিজ, সম্পূর্ণ সুস্থ বলে জানাল টিম
মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালি-র শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। বুধবার তাঁর টিমের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়
সঞ্জয় লীলা ভন্সালীর শারীরিক অবস্থা নিয়ে গুজব খারিজ, সম্পূর্ণ সুস্থ বলে জানাল টিম


সঞ্জয় লীলা বনশালির শারীরিক অবস্থা নিয়ে গুজব খারিজ


মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালি-র শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। বুধবার তাঁর টিমের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই ধরনের সমস্ত খবরই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বনশালি-র ৬৩তম জন্মদিন উপলক্ষে গোটা চলচ্চিত্র জগৎ যখন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, ঠিক সেই সময়ই নেট দুনিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে। জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নাকি তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এই খবরে তাঁর অনুরাগী এবং ইন্ডাস্ট্রির অন্দরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।

ভাইরাল হওয়া দাবিতে বলা হয়েছিল, ২৪ ফেব্রুয়ারি জন্মদিন উদ্যাপনের সময় তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই বনশালি-র টিম একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই সমস্ত দাবিকে নস্যাৎ করে দেয়। বিবৃতিতে জানানো হয়, সঞ্জয় লীলা বনশালি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং নিয়মিতভাবেই নিজের কাজকর্মে ব্যস্ত আছেন।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালি ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর ভব্যতা ও ‘লার্জার দ্যান লাইফ’ নির্মাণশৈলীর জন্য সুপরিচিত। হম দিল দে চুকে সনম, দেবদাস এবং বাজিরাও মস্তানি-র মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকমনে বিশেষ স্থান করে নিয়েছেন। সাম্প্রতিক কাজেও তাঁর সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রয়েছে। বনশালি-র টিম পুনরায় সকলকে অনুরোধ করেছে, তাঁর স্বাস্থ্যের নাম করে ছড়ানো গুজবে কান না দিতে এবং কেবলমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande