তেল আভিভে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিশেষ অভ্যর্থনা নেতানিয়াহুর
তেল আভিভ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দু''দিনের সফরে ইজরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে তেল আভিভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোদীকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গার্ড অফ অ
তেল আভিভে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিশেষ অভ্যর্থনা নেতানিয়াহুর


তেল আভিভ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দু'দিনের সফরে ইজরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে তেল আভিভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোদীকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে।

আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলে স্বাগতম, টুইট করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। উল্লেখ্য, দু'দিনের সফরে বুধবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande