
শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের নাম বদলের যে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মান্যতা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বুধবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেন, যদি কেরলের নাম পরিবর্তন করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের কেন নয়? কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধ বিবেচনা করা উচিত এবং যদি জম্মু ও কাশ্মীর বিধানসভা জম্মু ও কাশ্মীরের নাম পরিবর্তনের জন্য একই কাজ করে, তাহলে তাদেরও সেটা বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম পরিবর্তন করার কেরলম করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব দেন। মমতার সেই দাবিকেই এদিন মান্যতা দিলেন ওমর আব্দুল্লাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ