জামজুরি আনন্দমেলার ভিড়ে বাইক চুরি, তিন দিনের মধ্যেই উদ্ধার, দুই অভিযুক্ত গ্রেফতার
উদয়পুর (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গোমতী জেলার জামজুরি আনন্দমেলার ভিড়ের সুযোগ নিয়ে সংঘটিত এক দুঃসাহসিক বাইক চুরির ঘটনায় মাত্র তিন দিনের মধ্যেই সাফল্য পেল কাকড়াবন থানার পুলিশ। চুরি যাওয়া বাইক উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত দুই অভিযু
চুরি যাওয়া বাইক উদ্ধার


উদয়পুর (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গোমতী জেলার জামজুরি আনন্দমেলার ভিড়ের সুযোগ নিয়ে সংঘটিত এক দুঃসাহসিক বাইক চুরির ঘটনায় মাত্র তিন দিনের মধ্যেই সাফল্য পেল কাকড়াবন থানার পুলিশ। চুরি যাওয়া বাইক উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি, রবিবার রাতে আনুমানিক রাত সাড়ে ৮টা নাগাদ। কাকড়াবন থানার অন্তর্গত জামজুরি আনন্দমেলার সামনে থেকে পালাটানা এলাকার বাসিন্দা বিজয় দাসের সুপার স্প্লেন্ডার বাইক (নম্বর: টিআর০৩জি৭৮৪৮) চুরি হয়ে যায়। ঘটনার পরপরই বাইকের মালিক কাকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ জোরদার তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে ৩ ফেব্রুয়ারি রাতে কাকড়াবন আউটপোস্টের অধীনে দুর্গা চৌমুহনী মারওয়ারি টিলা সংলগ্ন একটি জঙ্গল থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়। তবে উদ্ধারকালে দেখা যায়, পরিচয় গোপন করার উদ্দেশ্যে বাইকটির নম্বর প্লেট খুলে ফেলা হয়েছিল।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথমে শ্যামল দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে। পরবর্তী সময়ে তদন্তে অগ্রগতি এনে একই মামলায় সুব্রত পাটোয়ারী (২৩) নামের আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই চুরির ঘটনায় দু’জনই সরাসরি জড়িত ছিল।

মাত্র তিন দিনের মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় কাকড়াবন থানার পুলিশের তৎপরতা ও দক্ষতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande